1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি আরব প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি আরব প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), বড় মেয়ে বাসুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোহনা আক্তার (১১) ও ছোট মেয়ে একই স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী বন্যা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনার স্কুলের এক বান্ধবী বাড়িতে গিয়ে মোহনাকে ডাকতে গেলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা যান ঘটনাস্থলে।
হোসেনপুরে প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘরের দরজা খোলা ছিল। সকালে মোহনার স্কুল বান্ধবী বাড়িটিতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পায়। এরপরই ঘটনাটি জানাজানি হয়। তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি উল্লেখ করে তিনি জানান, ঘরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি। এরপরও আমরা ঘটনাটি হত্যাকান্ড বলেই বেশি আশংকা করছি। সিআইডির ফরেনসিক টিমের সংগৃহিত আলামত এবং পোস্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত টনা জানা যাবে বলে জানান তিনি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, সন্দেহভাজনদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। এটি হত্যাকান্ড হলে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি