1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কক্সবাজারের মহেশখালীতে সোহেল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে সোহেল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা শামশুন্নাহার বাদী হয়ে থানায় মামলাও করেছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঘটনার পর থেকে আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। যারা মামলার এজাহারনামীয় আসামি।
মামলার বাদী শামশুন্নাহার জানান, ঘটনায় সম্পৃক্ত এহসান, শফি উল্লাহ শফি, আমান উল্লাহসহ ১৭ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে ঘটনার সাথে জড়িত নয় এমন কারো নাম উল্লেখ করা হয় নি।
তিনি আরো জানিয়েছেন, ছেলে সোহেলকে বাঁচাতে গেলে খুনিরা তাকেও মারধর করে আহত করেছে। তিনি এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের আমতলী গ্রামে বসতঘরে হামলা চালিয়ে কিশোর সোহেলকে গুলি করে হত্যা করা হয় এবং আহত করা হয় তার মা, বাবা, চাচা ও চাচাতো ভাইসহ ৯ জনকে।
নিহতের চাচি শবনম ছিদ্দিকা রাসু জানান, হামলায় আহতদের বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে মতিউর রহমান, লোকমান, জিয়াউল হক, শামশুন্নাহার এবং খুরশিদা আকতার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে আহত লোকমানের অবস্থা খুবই খারাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি