1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

এমবাপ্পের হ্যাটট্রিকে রেইমসকে হারিয়ে শীর্ষে পিএসজি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার দেখা হয়েছে

ক্রিড়া ডেস্ক : লিওনেল মেসি ও নেইমার জুনিয়র প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর তাদের আক্রমণভাগে একমাত্র ভরসা হয়ে আছেন স্বদেশী তারকা কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকেই লিগ ওয়ানের ম্যাচে রেইমসকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করলো পিএসজি।

প্রতিপক্ষের মাঠে শনিবার (১১ নভেম্বর) ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এক সতীর্থের ভল ধরে বক্সে ঢুকে কাছ থেকে নিচু ভলিতে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই গোলেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে এসেও নিজেদের ছন্দ ধরে রেখে খেলতে থাকে ফরাসি চ্যাম্পিয়নরা। ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৫৯তম মিনিটে প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি।

হ্যাটট্রিক পূরণের জন্য এমবাপ্পকে অপেক্ষা করতে হয় আরও ত্রিশ মিনিট। এই সময়ে পিএসজিকে ভালোই চেপে ধরেছিল রেইমস। তাদের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলে ফরাসি ক্লাবটি। অবশেষে ৮২তম মিনিটে ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নেওয়া শটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।

এই গোলেই অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। লিগ ওয়ানের এবারের মৌসুমে ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১৩টি। গোলদাতার তালিকার শীর্ষেই আছেন তিনি। এদিকে ১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি