1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

উত্তরাঞ্চলে সীমান্তবর্তী জয়পুরহাটে সহ দেশে জেঁকে বসেছে তীব্র শীত। স্থবির হয়ে পড়েছে জনজীবন।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১০ বার দেখা হয়েছে

উত্তরাঞ্চলে সীমান্তবর্তী জয়পুরহাটে সহ দেশে জেঁকে বসেছে তীব্র শীত। স্থবির হয়ে পড়েছে জনজীবন। দূর্ভোগ পড়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ । শিক্ষা প্রতিষ্ঠানে কমে গেছে শিক্ষার্থীদের উপস্হিতি । বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ হসপিটালে রুগির জট আবহাওয়াবিদরা জানান এই অবস্থা আরও ৩ দিন থাকতে পারে তার পরে স্বাভাবিক হবে এদিকে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮,৮° গত কয়েক দিনের শৈত্য প্রবাহের কারনে কনকনে শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক। এসময় আবার আর হালকা ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে । দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের । ঘন কুয়াশার কারণে রাস্তায় হেড-লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন । ঘন কুয়াশার কারনে বিভিন্ন উপজেলায় রাস্তায় চলাচলরত যানবাহন দূর্ঘটনার কবলে পড়ছে। তীব্র শীতের কারণে প্রভাব পড়েছে ছিন্নমুল অসহায় মানুষের জনজীবনে। নিম্ন আয়ের গরীব অসহায় খেটে খাওয়া শ্রমিকেরা পরিবারের চাহিদার তাগিদে তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে ছুটছেন কাজের সন্ধানে। গ্রামের দরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া দোকান সহ ফুটপাতে শীতের কাপড় বিক্রি বেড়ে গেছে অনেক গুন। এদিকে এমন অবস্হা চলতে থাকলে আগামী বোরো ধানের জন্য তৈরি বীজতলা ও আলুর ক্ষতির সম্ভাবনা রয়েছে । এ বিষয়ে কৃষিবিদগন বলেন এমন অবস্থা চলতে থাকলে রাতে বীজতলা ঢেঁকে রাখতে হবে এবং আলু ক্ষেতে ছত্রাক নাশক প্রয়োগ করতে হবে। অন্য দিকে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ । এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, হাসপাতালে আগের তুলনায় ঠান্ডা জনিত কারনে বয়স্কদের এ্যাজমা রোগ ও শিশুদের ডায়রিয়া সহ সর্দিকাশি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিভিন্ন উপজেলায় হাজার হাজার কম্বল বরাদ্ধ এসেছে। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা , ইতোমধ্যে সরকারি ভাবে আসা শীতবস্ত্র গরীব অসহায় শীতার্তদের মাঝে বিতরনের জন্য বিভিন্ন ইউনিয়নে প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি