1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আরব আমিরাতে প্রবাসীদের সমান অধিকার ঘোষণা করা হলো

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার দেখা হয়েছে

আরব আমিরাতে প্রবাসীদের সমান অধিকার ঘোষণা করা হলো

মোহাম্মদ আরমান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত

নাগরিক, বিনিয়োগকারী, প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি একাধারে দেশটির ভাইস-প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি বলেন, দেশের প্রচলিত আইনগুলো কীভাবে সর্বস্তরের মানুষকে মূল্যায়ন করে তা ফের মূল্যায়ন করা হবে। এছাড়া, দেশের প্রচলিত আইনগুলো সবার প্রতি ন্যায্যতা, সমতা নিশ্চিত করছে কি না তা নতুনভাবে পর্যালোচনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রিসভার বৈঠক শেষে এক পোস্টে এ কথা জানিয়েছেন দুবাইয়ের এই শাসক। শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক দেশ এবং এর আইন সার্বজনীন। এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে।

স্থানীয় সময় বুধবার সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে গঠনের পর থেকে সব আইন, ফেডারেল অধ্যাদেশ, প্র-বিধান এবং নির্বাহী সিদ্ধান্তগুলো নথিভুক্ত করার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরবি এবং ইংরেজি উভয় ভাষায় এসব আইন সেখানে থাকবে। এখানে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা প্রচলিত আইন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ জানাতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি