1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আমিনবাজারে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণ ; দগ্ধ ৭

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন : সাভারের আমিনবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমিনবাজার ইউনিয়নের হিজলি গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় রাত ১২টার দিকে তাদের ঢামেকে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, মো. রায়হান (২০), মো. হারিস (২০), মো. নাহিদ (২০), মো. জুয়েল (২২), মো. মোনারুল (১৯), মো. আল- আমিন (২২) ও মো. রুবেল (২৫)। তারা সবাই ভাড়া বাসায় থেকে বিভিন্ন কাজ করেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় রায়হানের ২৮ শতাংশ দগ্ধ, হারিসের ১৩ শতাংশ, নাহিদের ১৭ শতাংশ, জুয়েলের ১৪ শতাংশ, মোনারুলের ৭ শতাংশ, আলামিনের ১২ শতাংশ ও রুবেলের ১৩ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

দগ্ধ রায়হানের ভগ্নিপতি রকিব বলেন, রাত ৯টার দিকে ওই কক্ষে বসে সবাই গল্প করছিলেন। একজন সেখানে সিগারেট খেতে দিয়াশলাই কাঠি জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, দুই দিন আগে ওই কক্ষের পাশেই গ্যাসের লাইনে কাজ করা হয়েছিল। কক্ষটিও সারাদিন বন্ধ ছিল। ফলে কক্ষে কোনোভাবে গ্যাস আচ্ছন্ন হয়ে ছিল। আগুন জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সাত জন দগ্ধ হয়েছে বলে জেনেছি। দুইজন বেশি দগ্ধ হয়েছে। বাকিদের কিছুটা কম। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি