1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আপনাদের আমানত আমি সঠিকভাবে রক্ষা করবো: এমপি আশু

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার দেখা হয়েছে
আপনাদের আমানত আমি সঠিকভাবে রক্ষা করবো: এমপি আশু
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে পৌষ সংক্রান্তি উৎসব ও কালীপূজা সম্পন্ন হয়েছে। দিকে নানা আনুষ্ঠানিকতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ঝাউডাঙ্গা মহাশ্মশান প্রাঙ্গণে ৪দিনব্যাপি ওই উৎসব পালিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো: শাহাজাহান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শওকত হোসেন, ঝাউডাঙ্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক আমরেন্দ্র নাথ ঘোষ, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মফিজুল ইসলাম, আগড়দালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচর্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজমল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা।
প্রধান অতিথির বক্তব্য এমপি আশু বলেন, আপনাদের আমানত আমি সঠিকভাবে রক্ষা করবো। আপনারা আমার উপর যে দায়িত্ব তুলে দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি সংসদ সদস্য হিসেবে যে শপথ করেছি তা অক্ষরে অক্ষরে পালন করব। অপাতত আপনাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আগের এমপি সব অনুদান ও অর্থ উজাড় করে নিয়ে গেছেন। আমি আমার দায়িত্ব থেকে সব কাজ করে দেবো। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, উনাদের আন্তরিক সহযোগিতায় জয়লাভ করতে সক্ষম হয়েছি। আমাকে না দেখে আপনারা ভোট দিয়েছেন, আমি আপনাদের সব কাজ করে দেবো। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভালো ডাক্তার এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। প্রতিমাসে একবার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে খোঁজ খবর নেবো। মানুষের জন্য কাজ করবো। ঝাউডাঙ্গা মহাশ্মশানে প্রতিবছর অনুষ্ঠানের জন্য স্থায়ী মঞ্চ তৈরি করে দেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি