1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আটক ডাকাত সদস্য বুলবুল আহম্মেদকে (৪৫) পুলিশে সোপর্দ করা হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৪ বার দেখা হয়েছে

বগুড়ায় ধারালো অস্ত্রভর্তি ব্যাগ নিয়ে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় ডাকাতদলের ৪-৫জন সদস্য পালিয়ে গেছে। আটক ডাকাত সদস্য বুলবুল আহম্মেদকে (৪৫) পুলিশে সোপর্দ করা হয়েছে। সে কাহালু উপজেলার দেওগ্রামের আফতাব হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার পাইকপাড়া এলাকা থেকে ওই ডাকাতকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ধরালো রামদা, চাকু, লোহার রড, রশি উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে পাইকপাড়া পশ্চিমপাড়ায় একদল যুবক ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ২টার দিকে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের অবস্থান টেরপেয়ে যুবকরা এগিয়ে যায়। এসময় ডাকাতরা পালানোর জন্য দৌড় দেয়। যুবকরা ধাওয়া করে বস্তাভর্তি ধারালো অস্ত্রসহ ডাকাত সদস্য বুলবুলকে আটক করে। তবে কয়েকজন ডাকাত পালিয়ে গেছে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান, এ ব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতার তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি