1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

অনলাইনে বন্ধুত্ব গড়ে দামি উপহার দেওয়ার নামে করছে প্রতারণা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার দেখা হয়েছে

অনলাইনে বন্ধুত্ব গড়ে দামি উপহার পাঠানো, স্বর্ণে বা বিটকয়েনে বিনিয়োগ ও আকর্ষণীয় উপার্জনের আশ্বাসসহ নানা ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে অর্থ বের করে নেওয়ার ঘটনা কিছুদিন পরপরই আলোচনায় আসে। এ ধরনের ঘটনায় অনেক বিদেশি নাগরিকের সম্পৃক্ততাও পাওয়া যাচ্ছে।

এর বাইরে ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি, ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইনে ক্যাসিনো, অপ্রচলিত মাদকের কারবার, জাল মুদ্রা তৈরি, অবৈধ ভিওআইপি ব্যবসা, সোনা চোরাচালান ও মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও অনেক বিদেশি নাগরিক ধরা পড়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন মামলায় গত ১০ বছরে আসামি হয়েছেন ৩৩ দেশের ৭২৬ নাগরিক। এঁদের মধ্যে সবচেয়ে বেশি নাইজেরিয়ার, ৯১ জন। এরপর রয়েছে পাকিস্তান (২৮ জন) ও ক্যামেরুনের (১৭ জন) নাগরিক। এর মধ্যে ১৪ দেশের ১৩৭ নাগরিক বিভিন্ন সময়ে গ্রেপ্তারও হয়েছেন। এঁদের বেশির ভাগই এ দেশে এসেছেন ব্যবসায়িক ও ভ্রমণ ভিসায়। কেউ কেউ ‘অন অ্যারাইভাল’ ভিসায় এসে অবৈধভাবে রয়ে গেছেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদেশিদের অনেকে বাংলাদেশে ঢুকেই পাসপোর্ট নষ্ট করে ফেলেন, আবার অনেকে ভিসার মেয়াদ শেষ হলে পাসপোর্ট ফেলে দেন অথবা পাসপোর্ট হারানোর কথা বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর জিডির সুবাদে অবৈধভাবে থাকার সুযোগ নেন। গ্রেপ্তার বা মামলার আসামি হলে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিয়েও তাঁরা এ দেশে থেকে যাওয়ার সুযোগ নেন।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশনস) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ভিসার মেয়াদ পার হওয়া বিদেশিদের অবৈধ হিসেবে গণ্য করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া অভিযান চালিয়ে অপরাধ কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের গ্রেপ্তারও করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, প্রতারণা বা জালিয়াতিতে জড়িত বিদেশিদের সহযোগিতা করছে এ দেশের একশ্রেণির অপরাধী।
অবৈধভাবে আছে ৪২ হাজার বিদেশি
পুলিশের অভিবাসন (ইমিগ্রেশন) শাখাসহ সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, ৮৬ হাজার ৯৬২ জন বিদেশি নাগরিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এঁদের মধ্যে ৪২ হাজার ৪২৯ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাঁরা এখন অবৈধভাবে আছেন। এঁদের বড় অংশ ব্যবসা, ভ্রমণ, শিক্ষার্থী ও খেলোয়াড় ভিসায় এ দেশে প্রবেশ করেছেন। অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের মধ্যে ৫ হাজার ৫৯৭ জন এসেছেন অন অ্যারাইভাল বা পোর্ট এন্ট্রি ভিসায় (বিমানবন্দরে নামার পর ভিসা নেন)।

■ দেশে বর্তমানে বিদেশি নাগরিকের সংখ্যা ৮৬,৯৬২

■ এর মধ্যে ভিসার মেয়াদ উত্তীর্ণ ৪২,৪২৯ জনের।

■ নানা অপরাধে গ্রেপ্তার ১৪ দেশের ১৩৭ জন।

■ এখন কারাগারে ৫১ জন, বাকিরা জামিনে মুক্ত।

অবৈধভাবে বসবাসকারীদের একটা বড় অংশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আছে। আবার একটা অংশ প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন। এর মধ্যে নাইজেরিয়া, ক্যামেরুন, মালি, কঙ্গো, তানজানিয়া, ঘানা, গিনি, উগান্ডা, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, পেরু, আলজেরিয়া, চীন ও ইউক্রেন—এই ১৪ দেশের ১৩৭ জন গ্রেপ্তারও হয়েছেন। এঁদের মধ্যে ৫১ জন এখনো কারাগারে। বাকিরা জামিনে মুক্ত আছেন।
পুলিশ সূত্র জানায়, প্রতারণা বা জালিয়াতিতে জড়িত বিদেশিদের সহযোগিতা করছে এ দেশের একশ্রেণির অপরাধী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন মামলায় গত ১০ বছরে আসামি হয়েছেন ৩৩ দেশের ৭২৬ নাগরিক। এঁদের মধ্যে সবচেয়ে বেশি নাইজেরিয়ার, ৯১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি