
বিশেষ প্রতিবেদন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ২০ নভেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে ইসি জানায়, আগামী ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন তারা।
প্রতি পৌরসভার জন্য তিন জন, তবে বড় পৌরসভার ক্ষেত্রে চার জন। আর সিটি করপোরেশনের প্রতি পাঁচটি ওয়ার্ডের জন্য একজন, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলা হয়েছে।