1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজধানীতে হরতাল ; ছাড়েনি দূরপাল্লার বাস

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। রাজধানীতে এই হরতালের প্রভাব অনেকটাই ঢিলেঢালা। নিত্যদিনের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক। মানুষ কর্মস্থলেও যাচ্ছে। যদিও বিভিন্ন এলাকায় গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে। তবে সায়দাবাদ ও গাবতলীতে থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। সড়কে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

রাজধানীর মিরপুর, ফার্মগেট, সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, গাবতলী ঘুরে দেখা গেছে, গাড়ির চাপ কম, তবে স্বাভাবিক দিনের মতোই মানুষজন ঘর থেকে বের হয়েছে। হরতাল থাকলেও সকালে অফিসগামী যাত্রীদের নির্বিঘ্নে এবং স্বাভাবিকভাবেই গন্তব্যে যেতে দেখা গেছে।

রাস্তায় বাস ও প্রাইভেটকারের চলাচল কম। তবে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলছে নির্বিঘ্নে। এছাড়া অধিকাংশ দোকানপাট খোলা দেখা গেছে।

স্বাভাবিক কর্মদিবসগুলোতে অফিস শুরুর এই সময়ে সড়কে প্রচুর যানবাহনের চাপ থাকে। গণপরিবহনগুলো থাকে যাত্রীতে ঠাসা। কিন্তু হরতালের কারণে সড়কে যানবাহনের সেই চাপ দেখা যায়নি। সড়কে গণপরিবহন কম থাকায় বিভিন্ন স্থানে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে বেশিরভাগ বাসে যাত্রীর ভিড় নেই। ফলে অনেকটা স্বস্তিতেই গন্তব্যে যেতে পারছেন অফিসগামী যাত্রীরা।

মিরপুর-১৩ ও ১১ নম্বর সেকশনের তৈরি পোশাক কারখানাগুলো কয়েকদিন বন্ধ থাকার পর আবার খুলেছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। ফলে হরতালের মধ্যেই মিরপুরের এই পোশাক শিল্প এলাকা আবার কর্মচঞ্চলতায় মুখর। তবে, গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র। এ দিন এই বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কোচগুলো সব টার্মিনাল, তেলের পাম্প ও আশপাশে পার্ক করা। অধিকাংশ টিকিট কাউন্টারগুলোয় কোনো মানুষ নেই। কোনো যাত্রীরও দেখা পাওয়া যায়নি। হরতালে টার্মিনালকেন্দ্রিক কোনো দোকান খুলেনি। অন্য কর্মদিবসে এ সব দোকানে পরিবহন শ্রমিক, যাত্রী, হকারে সরব থাকে।

একই পরিস্থিতি রাজধানীর অন্য টার্মিনাল মহাখালীতেও। হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, ফাতেমা, রোজিনা ও রয়েলসের কাউন্টারে দেখা গেছে কোনো যাত্রী নেই। তবে কাউন্টার খোলা রাখা হয়েছে। এসব পরিবহনগুলো থেকে অন্য দিন সকাল সাড়ে ৮টার মধ্যে গড়ে আটটি গাড়ি ছেড়ে যায়। আজ কোনো গাড়ি ছেড়ে যায়নি। যাত্রী এলে বিকেলে দুয়েকটি গাড়ি ছেড়ে যেতে পারে বলে কেউ কেউ জানিয়েছেন।

রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের এই হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায়। সূত্র: রাইজিংবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি