1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজায় বিশেষ শর্তে যুদ্ধ বিরতিতে সম্মত হলো ইসরাইল

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

জিম্মি নারী ও শিশুদের মুক্তি দিতে সম্ভাব্য পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। যারা এই সম্মতির পেছনে কাজ করছেন তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের কোনো চুক্তি হয়নি। খবর রয়টার্সের।

শনিবার ওয়াশিংটন পোস্ট জিম্মিদের পরিবারের ছয় পৃষ্ঠার একটি চুক্তিপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। এই চুক্তির খবর এমন একসময় এলো, যখন ইসরাইল সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। দুটি স্কুলে চালানো হামলায় বহু নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী উভয়পক্ষ যুদ্ধ বন্ধ রাখার কথা বলেছে এবং যুদ্ধবিরতির পাঁচদিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ বা তার অধিক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়।

ওয়াশিংটনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কাতারে সপ্তাহব্যাপী আলোচনার মাধ্যমে এ চুক্তির রূপরেখা ঠিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি