
র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে গাজীপুরের পূবাইলের লতা হারবাল’স সহ তিনটি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা।
খসরু মৃধাঃর্যাপিড একশন ব্যাটালিয়ন(র্যাব)-১ এর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুরে পূবাইলের লতা হারবাল,গাজীপুরের স্মার্ট ক্যাবল’স লিমিটেড ও রাজধানীর উত্তরখান এলাকার মাউন্টেন কনজিউমার লিমিটেড নামক তিনটি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন র্যাবর ভ্রাম্যমান আদালত।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানায়,২৫ জুন(রবি বার) ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০ টা ত০ মিনিট হতে বিকাল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল প্রথমে রাজধানীর উত্তরখান থানাধীন মাউন্টেইন কনজুমার লিমিটেড ও গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান এলাকায় অবস্থিত লতা হারবালস লিমিটেড এবং গাজীপুরের হারিকেন রোড এর নতুনবাজার এলাকায় স্মার্ট কেবলস লিমিটেড এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বিএসটিআই এর পরিদর্শক রিয়াজ হোসেন মোল্লা,ফিল্ড অফিসার,সি এম বিএসটিআই গাজীপুর,
মো:শহিদুল আলম,
ফিল্ড অফিসার, সিএম
বিএসটিআই, ঢাকা জেলা এর উপস্থিতিতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৭ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
র্যাব আরও জানায় ভ্রাম্যমাণ আদালতের প্রথম অভিযানে রাজধানীর উত্তরখান এলাকায় মাউন্টেন কনজিউমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে প্রস্তুতকৃত বিদেশি পণ্য, অর্গানিক হেয়ার অয়েল এর বিপুল মজুদ পাওয়া যায়। এসময় দেশী পণ্যের মোড়কে মেইড ইন থাইল্যান্ড সিল ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদেশি পণ্য হিসেবে দেশের বিভিন্ন বাজারে বাজারজাত করা হয়।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ৪২৩০ টি পণ্য ধ্বংস করা হয় এসময় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ দারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করে মামা আদালত।
ভ্রাম্যমান আদালতের দ্বিতীয় অভিযানে গাজীপুরের পূবাইল এলাকার লতা হারবাল’স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে সার্টিফাইড ল্যাব,টেকনিশিয়ান এবং ক্যামিস্ট ছাড়া ক্ষতিকারক রিয়েজেন্ট এবং কেমিক্যাল ব্যবহার করে কসমেটিকস প্রস্তুত ও বাজারজাত করা হয়।
এছাড়া ঐ প্রতিষ্ঠানের ল্যাবে মাইক্রোবায়োলজি পরীক্ষার জন্য স্পেক্টোফটোমিটার এবং কলোমিটার অনুপস্থিত ছিল এই রুপ অপরাধের অভিযোগে লতা হারবাল’স লিমিটেড কে বিএসটিআই ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের তৃতীয় অভিযানে গাজীপুরের স্মার্ট কেবলস লিমিটেড নামক একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। উক্ত ফ্যাক্টরির কোন ধরনের লাইসেন্স ছিল না বিধায় সীলগালা করা হয়।এবং বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।