1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে গাজীপুরের পূবাইলের লতা হারবাল’স সহ তিনটি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে গাজীপুরের পূবাইলের লতা হারবাল’স সহ তিনটি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা।
খসরু মৃধাঃর‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব)-১ এর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুরে পূবাইলের লতা হারবাল,গাজীপুরের স্মার্ট ক্যাবল’স লিমিটেড ও রাজধানীর উত্তরখান এলাকার মাউন্টেন কনজিউমার লিমিটেড নামক তিনটি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন র‍্যাবর ভ্রাম্যমান আদালত।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানায়,২৫ জুন(রবি বার) ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০ টা ত০ মিনিট হতে বিকাল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল প্রথমে রাজধানীর উত্তরখান থানাধীন মাউন্টেইন কনজুমার লিমিটেড ও গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান এলাকায় অবস্থিত লতা হারবালস লিমিটেড এবং গাজীপুরের হারিকেন রোড এর নতুনবাজার এলাকায় স্মার্ট কেবলস লিমিটেড এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বিএসটিআই এর পরিদর্শক রিয়াজ হোসেন মোল্লা,ফিল্ড অফিসার,সি এম বিএসটিআই গাজীপুর,
মো:শহিদুল আলম,
ফিল্ড অফিসার, সিএম
বিএসটিআই, ঢাকা জেলা এর উপস্থিতিতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৭ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।

র‍্যাব আরও জানায় ভ্রাম্যমাণ আদালতের প্রথম অভিযানে রাজধানীর উত্তরখান এলাকায় মাউন্টেন কনজিউমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে প্রস্তুতকৃত বিদেশি পণ্য, অর্গানিক হেয়ার অয়েল এর বিপুল মজুদ পাওয়া যায়। এসময় দেশী পণ্যের মোড়কে মেইড ইন থাইল্যান্ড সিল ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদেশি পণ্য হিসেবে দেশের বিভিন্ন বাজারে বাজারজাত করা হয়।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ৪২৩০ টি পণ্য ধ্বংস করা হয় এসময় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ দারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করে মামা আদালত।

ভ্রাম্যমান আদালতের দ্বিতীয় অভিযানে গাজীপুরের পূবাইল এলাকার লতা হারবাল’স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে সার্টিফাইড ল্যাব,টেকনিশিয়ান এবং ক্যামিস্ট ছাড়া ক্ষতিকারক রিয়েজেন্ট এবং কেমিক্যাল ব্যবহার করে কসমেটিকস প্রস্তুত ও বাজারজাত করা হয়।
এছাড়া ঐ প্রতিষ্ঠানের ল্যাবে মাইক্রোবায়োলজি পরীক্ষার জন্য স্পেক্টোফটোমিটার এবং কলোমিটার অনুপস্থিত ছিল এই রুপ অপরাধের অভিযোগে লতা হারবাল’স লিমিটেড কে বিএসটিআই ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের তৃতীয় অভিযানে গাজীপুরের স্মার্ট কেবলস লিমিটেড নামক একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। উক্ত ফ্যাক্টরির কোন ধরনের লাইসেন্স ছিল না বিধায় সীলগালা করা হয়।এবং বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।

একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি