1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ধুনটে ঘুমন্ত শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ মা ঘুমন্ত শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ মা আটক

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

ধুনটে ঘুমন্ত শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ মা ঘুমন্ত শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ মা আটক

বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার ধুনটে সিয়াম হোসেন (৪) নামে এক শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ মা শারমিন খাতুনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম হোসেন পিরহাটি গ্রামের মনির হোসেনের ছেলে। আটক-কৃত সৎ মা শারমিন খাতুন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনাটি স্বীকার করেছে। থানাপুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, গত তিন মাস আগে মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী পলি খাতুন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর মনির হোসেন তার ৪ বছরের শিশু সিয়ামকে লালন পালনের জন্য একমাস পরই পাশ্ববর্তী ছাতয়ানী গ্রামের আব্দুল মিয়ার মেয়ে শারমিন খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই শিশু সিয়ামকে সংসার জীবনে মানিয়ে নিতে পারছিলেন না সৎ মা শারমিন খাতুন।প্রতিবেশিরা জানান, গত শনিবার,১৮ নভেম্বর /২০২৩, সকালে মনির হোসেন তার ছেলে সিয়ামকে বাড়িতে রেখে মাঠে ধান কাটতে যায়। কিন্তু দুপুরের দিকে তিনি বাড়ি থেকে খবর পান যে, তার ছেলে সিয়াম মারা গেছে। পরে স্থানীয়রা হত্যার বিষয়টি টের পেয়ে সৎ মা শারমিনকে আটকা করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিয়ামের লাশ উদ্ধার করে এবং সৎ মা শারমিন খাতুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন খাতুন তার সৎ ছেলে সিয়ামকে বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে। এঘটনায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নিহত শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি