1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুই জনপ্রিয় টু হুইলার নির্মাতার যৌথভাবে তৈরি বাইক কিছুদিন পূর্বেই লঞ্চ হয়েছে বাজারে।

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

দুই জনপ্রিয় টু হুইলার নির্মাতার যৌথভাবে তৈরি বাইক কিছুদিন পূর্বেই লঞ্চ হয়েছে বাজারে। আর তার মাঝেই এই বাইক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাইকের বাজারে। এতদিন পর্যন্ত বাইকারদের অন্যতম পছন্দের নাম ছিল রয়্যাল এনফিল্ড কিন্তু বাজারে আসতে না আসতেই যে পরিমাণ বুকিং শুরু হয়েছে তাতে দুই কোম্পানির মধ্যে যে জোরদার টক্কর হতে চলেছে তা বলাই বাহুল্য।
Bajaj and Triumph এর জোট গত সপ্তাহেই ভারতে তাদের একজোড়া ৪০০সিসি মোটর সাইকেল লঞ্চ করেছে- Triumph speed 400 ও Scrambler 400X. তবে বিশ্ববাজারে মডেলটি উন্নোচিত হয়েছিল গত 27 জুন আর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মডেল দুটি বাজারে আসার সাথে সাথেই 10000 ইউনিট বুকিং পার করে ফেলেছে। আর সেখান থেকেই আশঙ্কা করা হচ্ছে এবার রয়াল এনফিল্ডের একাধিপত্য শেষ হতে চলেছে।
দাম- Bajaj-Triumph speed 400 দাম ২.৩৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। জানা যাচ্ছে জুলাইয়ের শেষ থেকেই এর ডেলিভারি শুরু হবে তবে হ্যাঁ এখনো পর্যন্ত অপর বাইকটির দাম ঘোষণা করা হয়নি। তবে গ্রাহকদের জন্য পুজোর আগেই ধামাকা আনবে সংস্থা। তখনই সামনে আনা হবে Scrambler 400X এর দাম।

দুই বাইকের বৈশিষ্ট্য- Triumph Speed400 আদতে একটি মডার্ন রেট্রো স্ট্রিট নেকেড মোটরসাইকেল। অপরদিকে Scrambler 400X, Scrambler বাইক। এতে দেওয়া হয়েছে বৃহত্তর ফ্রন্ট হুইল ডুয়েল পারপাস টায়ার। তবে উভয় বাইকেই পাওয়া যাবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফুল এলইডি লাইটিং, ডুয়েল চ্যানেল এবিএস। দুই বাইকে দেওয়া হয়েছে ৩৯৮cc লিকুইড কুল্ড TR সিরিজ ইঞ্জিন। যা থেকে 40 bhp শক্তি এবং 37.5nm টর্ক পাওয়া যাবে। স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ইঞ্জিনের সাথে আছে ৬ স্পিড গিয়ার বক্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি