1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজধানীতে আরও দুটি বাসে আগুন জাতীয় |

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

রাজধানীতে আরও দুটি বাসে আগুন
রাজধানীর আগারগাঁওয়ে বাসে আগুন।
রাজধানীতে আরও দুটি বাসে অগ্নি সংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন বলে জানা গেছে। এছাড়া ওইদিন রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
এদিকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ১১টি স্থানে অগ্নিসংযোগের তথ্য জানায় ফায়ারসার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়, এসব আগুনের ঘটনার মধ্যে ঢাকা মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা শূন্য। মহানগরীর বাইরে ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগে (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি ও সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব অগ্নিকাণ্ডে ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও ১টি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১টি ইউনিট ও ১১৬ জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছে বলেও জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি