1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কুষ্টিয়ায় নারী মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

কুষ্টিয়ায় নারী মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড।
নুসরাত জাহান ঃ কুষ্টিয়া ২৯ জানুয়ারি, ২০২৫:কুষ্টিয়ায় লিপি খাতুন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারী ) সন্ধ্যা ৭টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কুঠিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ সাজা দিয়ে লিপি খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে। লিপি একই এলাকার মানিকের স্ত্রী।

জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কুঠিপাড়া এলাকায় লিপি দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত
অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি লিপি খাতুন নামে এক মাদক কারবারি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য চর কুঠিপাড়া এলাকায় অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় লিপির কাছ থেকে ১০৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪০হাজার ১’শ ২০টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ৭ (ক) অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি