কুষ্টিয়ায় নারী মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড।
নুসরাত জাহান ঃ কুষ্টিয়া ২৯ জানুয়ারি, ২০২৫:কুষ্টিয়ায় লিপি খাতুন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারী ) সন্ধ্যা ৭টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কুঠিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ সাজা দিয়ে লিপি খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে। লিপি একই এলাকার মানিকের স্ত্রী।
জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কুঠিপাড়া এলাকায় লিপি দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত
অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি লিপি খাতুন নামে এক মাদক কারবারি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য চর কুঠিপাড়া এলাকায় অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় লিপির কাছ থেকে ১০৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪০হাজার ১'শ ২০টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ৭ (ক) অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম