1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের কাদির গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী টেঁটা যুদ্ধে ২০ জন আহত হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের কাদির গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী টেঁটা যুদ্ধে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের খোদাজিলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ভোরে এলাকায় আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে দুপক্ষের কয়েকশত লাঠিয়াল ও টেঁটাবাজ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় তারা দা, ছুরি, রামদা, চাপাতি, কিরিচ ও টেঁটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের উপর আক্রমণ করেন। এতে ১৫/২০ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষেরই ২/৩ আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা এলাকা ত্যাগ করে। গ্রেপ্তার না হলেও আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি