1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভালুকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্বে আনন্দ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

ভালুকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা
সুলতানা মনির নেতৃত্বে আনন্দ মিছিল

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সন্ধায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগ কর্তৃক নির্দেশনা অনুযায়ী ভালুকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্ব আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: ওয়াদুদ মিয়া, ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, ভালুকা উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, সাধারন সম্পাদক এস.এইচ. ফরহাদ, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, ভালুকা উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, যুবলীগ নেতা কানন হাসান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ শাকিল, ভালুকা উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক শ্রী বাবুল, ভালুকা উপজেলা তাঁতী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তানভীর মন্ডল, ধীতপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রুমান খান, সাধারণ সম্পাদক বাপ্পি মিত্র প্রমূখ। এছাড়াও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি