
সাতক্ষীরায় চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বাতিল
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ঋণ খেলাপীর দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাড.তামিম আহমেদ সোহাগের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। রোববার প্রার্থীরা বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়ন ফিরে পেতে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান,বেসিক ব্যাংকে ঋণ খেলাপীর দায়ে এ্যাড.তামিম আহমেদ সোহাগের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
তবে,এ ব্যাপারে তামিম আহমেদ সোহাগ জানান, বেসিক ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তার বাবা। তিনি তার জামিনদার ছিলাম। তিনি আরো জাান,ওই ঋণের ৮০ হাজার টাকা পরিশোধও করেছিলেন তার বাবা। পরে এই ঋণের বিষয়টি তাদের কোন খেয়ালও ছিল না। বেসিক ব্যাংকে টাকা পরিশোধ করে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে অচিরেই উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হবে তিনি আরো জানান।
প্রসঙ্গত: তৃতীয় ধাপের সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
Like this:
Like Loading...