1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে মোটর সাইকেল সহ চোরকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে মোটর সাইকেল সহ চোরকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

রফিক আহমেদ রাহিম:

গাজীপুর মহানগরীর পূবাইলে দিনের বেলা মোটর সাইকেল চুরি হওয়ার পর পুলিশের তৎপরতায় মোটর সাইকেল সহ চোরকে আটক করে আটক করেছে পূবাইল থানা পুলিশ । আটককৃত চোর জুনায়েদ (১৯) সে পূবাইল থানাধীন মাজুখান পশ্চিম পাড়া এলাকার মোঃ জাকিরের ছেলে।থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূবাইল থানাধীন মিরের বাজার তালটিয়া মা ও শিশু কেন্দ্র ১০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে অবন্তিকা ফার্মেসির পাশে তার ব্যবহারিত একটি লাল রঙের H POWER কোম্পানির zara ১৫০ সিসি মোটরসাইকেল টি রেখে মামলার বাদী ব্যবসায়ী মোঃ সূজন মাহমূদ(৩২) এর ছোট ভাই অঞ্জন (২৪)চুল কাটার জন্য সেলুনে যায়। পরবর্তীতে তার চুল কাটা শেষ হলে সেলুন থেকে বের হয়ে দেখতে পায় মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

এ ঘটনায় তিনি পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পূবাইল থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ হুমায়ুন করিব সোর্স লাগিয়ে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল ও আশেপাশের যাতায়াতের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামি জুনায়েদকে শনাক্ত করতে সক্ষম হয়।পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে রবিবার সকালে মাজুখান এলাকা থেকে চোর জুনায়েদ কে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন আমার অত্র থানা এলাকায় মাদক, ছিনতাই,চুরি,ডাকাতি, কিশোর গ্যাং চুরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন দূষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি