
আব্দুর রাহিম ঃ
“সময়ের বাতিঘর” সমাজিক সংগঠন এর পক্ষ থেকে টঙ্গী ষ্টেশন রোড এলাকায় প্রচন্ড গরমে রিক্সার ড্রাইভার, বাস ড্রাইভার ও পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোস্তাকিম খাঁন,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুজ্জামান শেখ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।এসময় সম্মানিত সভাপতি বলেন,এই মূহুর্তে আমাদের সকলেরই দায়িত্ব সাধারণ পথচারী ও যারা রাস্তাঘাটে জীবিকা নির্বাহের জন্য কাজ করে তাদের পাশে দাঁড়ানো। তাই আমাদের “সময়ের বাতিঘর” সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজ দুপুর ১২:৩০ মিনিটে আমরা আমাদের সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে টঙ্গী স্টেশনরোড এলাকায় সাধারণ পথচারী ও রিকশাড্রাইভার, বাসড্রাইভার ও ট্রাকড্রাইভারদের মাঝে কোমল পানি ও খাবার স্যালাইন বিতরণ করি।