1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঈদে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে পুলিশ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার দেখা হয়েছে

তিনি বলেন, ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে জনসমাগম বাড়ে। সবগুলো বিষয় বিবেচনায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি জেলাগুলোতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, স্পেশালাইজড ইউনিট সোয়াট, এটিও, বোম ডিস্পোজাল ইউনিট, এপিবিএনসহ বাংলাদেশ পুলিশের সব ইউনিট নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে পারবে না।

পাশাপাশি মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি চলাচলও বন্ধ থাকবে। যাত্রীদের অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো যানবাহনে যাত্রী হবেন না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপনারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, দুর্ঘটনার শিকার হয়ে যেন আপন-জনদের নিকট যেতে না হয়। ফাঁকা ফ্লাট বা বাসা-বাড়িতে কেউ যেন কোনো ধরনের অপরাধ সংঘটন করতে না পারেন সেজন্য দারোয়ানদের যথাযথভাবে নিয়োজিত করতে ফ্লাট মালিকদের প্রতি আহ্বান জানান আইজিপি।

যাদের বাড়িতে সিসিটিভি আছে তা সচল রাখতে রাখতেও তিনি অনুরোধ করেন। যাতে কোন ধরণের অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের আইনের আওতায় আনা যায়। আইজিপি বলেন, ঈদে কেনাকাটাকে কেন্দ্রে করে একটি চক্র জাল টাকা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন। সে বিষয়ে সকলকে সতর্ক থাকার থাকতে হবে। টাকা পরিবহনে কোনো ধরনের সহযোহিতা চাইলে পুলিশ সেবা দিতে প্রস্তুত আছে। যেকোনো প্রয়োজনে জনসাধরণকে জতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, সরকার সাধারণ মানুষের যাতায়াত সহজ করার জন্য সড়ক ও রেলপথের অনেক উন্নয়ন সাধন করেছে। এতে সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। যাত্রী সাধারণের আগামী ৩-৪ দিন চাপ বেশি থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ যাতায়াত ও স্বস্তির ঈদ উপহার দিতে সক্ষম হব।

বান্দরবানের থানচি ও রুমাতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, কুকি-চিনের বিরুদ্ধে আমরা সবাই মিলে কাজ করছি। এখন আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই। অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করেছি, পাহাড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সশস্ত্র বাহিনীসহ সবাই একসঙ্গে কাজ করছি।

পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা পাহাড়ে অপরাধ সংগঠিত করার সঙ্গে জড়িত রয়েছে তাদের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ হবে বলেও উল্লেখ করেন তিনি। আইজিপি ও ডিএমপি কমিশনার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আইজিপি, ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি