
শিকড় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছেন এর প্রতিষ্ঠাতা সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক সাজিউল ইসলাম রকি
সারা বাংলাদেশ এর সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশ এর শ্রেষ্ঠ সাংস্কৃতিক সংগঠন শিকড় বাংলাদেশ এর সুযোগ্য প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা মহোদয় ও শিকড় বাংলাদেশ এর সুযোগ্য প্রেসিডিয়াম সদস্য ও সাংগঠনিক সম্পাদক সাজিউল ইসলাম রকি মহোদয়। শিকড় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা জানান, বাংলাদেশ এর সাংস্কৃতিক জগতকে আমরা নিঃস্বার্থ ভাবে উন্নত, মননশীল সমৃদ্ধ করতে যোগ্য শিল্পীদের নিয়ে কাজ করবো।তাদের উন্নয়নে যত কঠোর পরিশ্রম করতে হোক তা আমরা শিকড় বাংলাদেশ এর সকলে ঐক্যবদ্ধ ভাবে করবো। একটা কথা মনে রাখবেন, যোগ্য শিল্পী দের কদর করতে আমাদের শিকড় বাংলাদেশ কে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা আরো উন্নত ভাবে বাংলাদেশ এর তৃণমূল থেকে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় পর্যন্ত শিল্পীদের কার্য দক্ষতাকে এগিয়ে নিতে ব্যপক বিস্তৃত ভাবে আমাদের শিকড় বাংলাদেশ এর কার্য ক্রম বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। কেউ আর তাদের প্রতিভাকে কাজের এবং সাপোর্ট এর অভাবে হারাবে না আমাদের শিকড় বাংলাদেশ যোগ্য ব্যক্তিদের কদর করবে এবং তাদের প্রতিভাকে সুন্দর ভাবে এগিয়ে নিতে সহযোগিতা করবে। অন্যদিকে শিকড় বাংলাদেশ এর সুযোগ্য প্রেসিডিয়াম সদস্য ও সাংগঠনিক সম্পাদক সাজিউল ইসলাম রকি মহোদয় বলেন, আমরা চাই আমাদের সংগঠন সারাদেশে যোগ্য শিল্পীদের অভিনয় দক্ষতাকে এগিয়ে নিয়ে যাক।শিকড় বাংলাদেশ গড়ার প্রথম থেকে আমি শিকড় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা মহোদয় এর সাথে আছি। তিনি বলেন শিকড় বাংলাদেশ এর আমাদের মূল্য লক্ষ হলো যাতে কোনো যোগ্য শিল্পী কারো দ্বারে দ্বারে তাদের কাজের জন্য না ঘুরে। তাদের কাজের তারা সঠিক মর্যাদা পায়।তাই আমাদের এ লক্ষ্যকে সামনে রেখে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের শিকড় বাংলাদেশ তৃণমূল পর্যায়ের অভিজ্ঞ শিল্পীদের সৃষ্টিকে পুরোপুরি ভাবে সফলতার সহিত এগিয়ে নিয়ে যেতে আজীবন দক্ষতার সাথে কাজ করবে।
আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আরো সামনে তার চেয়েও অধিক ভাবে সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করতে কাজ করে যাবো এবং সারা দেশে যোগ্য প্রতিভাবান শিল্পী খুজে খুঁজে তাদের কাজের সুযোগ করে দেবো ইনশাআল্লাহ । অসংখ্য প্রতিভাবান শিল্পী ও সাংস্কৃতিক প্রেমিদের নিয়ে আমাদের এ সংগঠন শিকড় বাংলাদেশ।
সর্বশেষে তিনি বলেন, আমাদের সংগঠন এর জন্য সকলে দোয়া করবেন যাতে সকলের দোয়া ও ভালো বাসায় আমরা আরো এগিয়ে যেতে পারি এবং সারাদেশে শিকড় বাংলাদেশকে একটি সেরা সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি