1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

উপজেলা নির্বাচনে হিমেলকে, ভাইস-চেয়ারম্যান পদে দেখতে,, চায় দুমকিবাসি।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

উপজেলা নির্বাচনে হিমেলকে,
ভাইস-চেয়ারম্যান পদে দেখতে,,
চায় দুমকিবাসি।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন উপজেলা নির্বাচনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বাসীদের এবারের নির্বাচনে স্বপ্ন দেখাতে নয় স্বপ্ন বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েই শীর্ষ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবীন নেতৃত্ব সৈয়দা রেজওয়ানা হিমেল । আধুনিক স্মার্ট দুমকি উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবারের উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক পরিবারের নতুন সম্ভবনাময়ী মুখ হিমেল। জানা যায়, সৈয়দা রেজওয়ানা হিমেল এর জন্ম ও বেড়ে উঠা, উপজেলার আংগারিয়া ইউপির জলিশা গ্রামে, বাবা সৈয়দ ফরহাদ হোসেন হাফেজ মাস্টার (অবসরপ্রাপ্ত শিক্ষক) , মা হোসনেয়ারা বেগম (প্রধান শিক্ষক) সরকারী প্রাথমিক বিদ্যালয় । পড়ালেখা করেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, একজন শিক্ষিত, কর্মদক্ষ, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত রেজওয়ানা হিমেল , নিজেকে গড়ে তুলেছেন । শতভাগ বাস্তবায়ন করার সম্ভাবনার জায়গা থেকে দুমকি বাসীকে স্বপ্ন দেখাতে চান ও তা বাস্তবায়নে কাজ করতে চান, তিনি মনে করেন সরকারি বা বিদেশি প্রজেক্ট এনে দুমকিতে বড় বড় প্রজেক্ট এনে এই জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়া সম্ভব, শতভাগ আত্মবিশ্বাসী সামনে যে সময় ও সুযোগ এসেছে তা তিনি দুমকির উন্নয়নে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চান তিনি। সৈয়দা রেজওয়ানা হিমেলকে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান হিসাবে দেখতে চায় দুমকির সর্বস্তরের জনগন। সৈয়দা রেজওয়ানা হিমেল বলেন, একটা যুবজাগরণের স্বপ্ন দেখেন যেখানে ছোটরা বড়দের সম্মান আর বড়রা ছোটদের স্নেহ করবে, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সৌহার্দ্যপূর্ণ জনপদ গড়ে তুলতে চান তিনি, বহু রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী ও প্রয়োজনের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল এরূপ অনেক বিষয় সুপরিকল্পিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করে এ উপজেলাকে দেশের মধ্যে অনুকরণীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। তথ্যপ্রযুক্তি নির্ভর সময়োপযোগী নেতৃত্ব হিমেল দুমকিবাসীকে গতানুগতিক উন্নয়নের পাশাপাশি স্বপ্ন দেখাতে চান বড় বড় মেগা প্রজেক্ট দুমকিতে এনে তা বাস্তবায়ন করে সারাদেশের মধ্যে অনুকরণীয় স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে। তিনি আরো বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে, জনসচেতনা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। আমাকে নির্বাচিত করলে আমি সাধারন জনগনের সেবা করার সুযোগ পাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি