
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় বিয়ার জব্দ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কালিঞ্চি পাঁচ নদীর মুখ এলাকা থেকে ১১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রাত সাড়ে ৯ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখ মাউনদা নদীর পূর্ব তীর থেকে ১১০ বোতল বিয়ার জব্দ করে। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের দাঁড়ানোর সংকেত দেয়। সন্দেহ জনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১১০ বোতল ইন্ডিয়ান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত ইন্ডিয়ান বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
Like this:
Like Loading...