
ময়মনসিংহে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১
আহতদের মধ্যে ছয়জন শিশু, দুইজন নারী এবং তিনজন পুরুষ
ময়মনসিংহে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১
ময়মনসিংহে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী, ছয়জন শিশু এবং তিনজন পুরুষ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে মহানগরীর চর কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- চরকালিবাড়ি এলাকার বেলুন ব্যবসায়ী তারিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী সালমা (২৫), ছেলে সুলাইমান (৬), তারিকুলের চাচা সোহেল (৫০), ইসমাইল (২৫), প্রতিবেশী কোহিনুর (৪০), রহিম (৫), রাহিম (৩), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তরিকুল পরিবার নিয়ে চর কালিবাড়ী এলাকায় ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকতেন। বাসায় বসেই গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। প্রতিদিনের মতো সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় দুপুরে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় বাড়ির ভেতরে ও আশেপাশে থাকা নারী-শিশুসহ মোট ১১ জন দগ্ধ হন।