1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধের আন্তর্জাতিক আদালতে মামলা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন : ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করা হয়েছে। গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল আইসিসির আইনজীবীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে মামলার আবেদন করেন। প্রতিনিধি দলের পক্ষে আইসিসিতে আবেদন জমা দিয়েছেন গিলেস দেভার্স নামের এক আইনজীবী। দলের চারজন সদস্য এ সময় তার সঙ্গে ছিলেন।

আবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দেভার্স বলেন, ‘আইসিসি বর্তমানে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের তদন্ত করছে। আমরা মনে করি, এই তদন্তের সঙ্গে উপত্যকায় ইসরায়েলি বাহিনী পরিচালিত গণহত্যারও তদন্ত করা যেতে পারে।’ এর আগে গত বুধবার ইসরায়েলের বিরুদ্ধে একই অভিযোগ এনে আইসিসিতে মামলা করে ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক তিনটি সংগঠন। আল-হাক, আল-মিজান ও প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস সংগঠন তিনটির পক্ষে আইসিসিতে মামলাটি করেন আইনজীবী এম্মানুয়েল দাউদ।

এ মামলায় যুদ্ধাপরাধের তদন্তে জাতিবিদ্বেষের বিষয়টিও খতিয়ে দেখার আবেদন করা হয়। মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুসারে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭০০ জনের বেশি নারী ও শিশু। এছাড়াও ২৮ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি