1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় দুটি ক্লিনিক সহ এক বিরিয়ানি হাউজকে জরিমানা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৫৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় দুটি ক্লিনিক সহ এক বিরিয়ানি হাউজকে জরিমানা
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিককে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ঢাকা বিরিয়ানী হাউজকে ছয় হাজার জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দুটো পর্যন্ত শহরের সদর হাসপাতাল এলাকার স্বপ্ন ক্লিনিক এবং ডিজিটাল হরমন ল্যাবে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজের খাবারে মুরগির পাখনা থাকায় ছয় হাজার জরিমানা করা হয়।তবে ডিজিটাল হরমন ল্যাবের মালিক জাকির হোসেন বলেন,তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু এখনো পায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিযান ডা: জয়ন্ত সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত কেউ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি