
সাতক্ষীরার কলারোয় সমাজসেবা অফিস থেকে ফ্রি সেবা পাচ্ছে মানুষ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়ায় ভালোবাসা দিয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এই উপজেলায়বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা,বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি,ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান,প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও কার্ড প্রদান,রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরীব রোগীদের সহায়তা প্রদান, দরিদ্র,অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান সহ ৫৪ প্রকল্প সেবা দেয়া হয়। প্রতি বছর ক্যান্সার রোগীদের এ উপজেলা থেকে ২০ লাখ টাকা দেয়া হয়।
উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ বলেন, সরকারী কর্মচারী হিসাবে রাত দিন ২৪ ঘটনায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছি। অফিস শেষে বাড়ীতে থাকলেও অসহায় মানুষ ফোনের মাধ্যমে সেবা নিচ্ছে। তিনি আরো বলেন, কলারোয়া পৌর সদর সহ উপজেলার ১২ টি ইউনিয়নে বয়স্ক ভাতা পাচ্ছে, ১৩হাজার ২শ,২৮জন,বিধবা ভাতা পাচ্ছে, ৭ হাজার,৪শ,৭২জন,প্রতিবন্ধী ভাতা পাচ্ছে,৪ হাজার, ৫শ,৪৩ জন। সর্বমোট ২৫হাজার,২শ,৪৩জনকে সেবা দিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, উপজেলায় সমাজসেবা অফিস ২৫ হাজার মানুষকে নিয়মিত ভাবে সেবা দিয়ে যাচ্ছে। তিনি সমাজসেবা অফিসের কার্যক্রমকে স্বাগত জানান। তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, উপজেলায় ২৫ হাজার ২শ ৪৩ জন ব্যক্তি নিয়মিত ভাবে সেবা নিচ্ছেন। সব মিলে সমাজসেবা অফিস কলারোয়ায় ভাল সেবা দিয়ে যাচ্ছে।
Like this:
Like Loading...