1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আবাসিক হোটেল গ্রিন সিটি নাম দিয়ে চলছে অসামাজিক কার্যকলাপ ওমাদক বেচাকেনা 

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের যেমন সুনাম আছে তেমনি আছে বদনাম। চট্টগ্রাম শহরকে আধুনিক উন্নত মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে চট্টগ্রামের স্বনামধন্য ব্যক্তিরা।অথচ চট্টগ্রামের বদনাম করার জন্য কতিপয় কুচক্রী মহল দেধারছে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। এদের মধ্যে অন্যতম কথিত আবাসিক হোটেলের মালিকরা। এরকমই চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকায় দীর্ঘদিন যাবত গ্রিন সিটি আবাসিক হোটেলের নামে চলছে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য। এ বিষয়ে গ্রীন সিটি আবাসিক হোটেলের কথিত ম্যানেজার মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন গ্রীন সিটি জন্মই হয়েছে অসামাজিক ও মাদক বাণিজ্যের জন্য। তারা গর্ব করে বলেন প্রশাসনের সব জায়গা ম্যানেজ করে এই ব্যবসা করছি। তারা আরো বলেন এই এলাকায় ডিবির ক্যাশিয়ার আছে, র‍্যাবের ক্যাশিয়ার আছে পুলিশের ক্যাশিয়ার আছে। এসব ক্যাশিয়াররা আমাদের এসব আবাসিক হোটেল আছে। তারা বলছে কারো পাত্তা দিবেন না। কেউ তো আর আপনাদের আবাসিক হোটেল অভিযান চালাতে পারবে না অভিযান চালাতে হলে লাগবে প্রশাসন, প্রশাসন না আসলেইতো হলো। গ্রীন আবাসিক হোটেলের মালিক পরিচয় দানকারী বলেন আপনারা যদি কিছু জানতে চান তাহলে ওইসব ক্যাশিয়ারদের সাথে আলোচনা করেন তারা যা বলবে আমরা তাই করব । এ বিষয়ে বাকুলিয়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। কথিত ক্যাশিয়ারদের খুঁজে পাওয়া যায়নি। শুধু গ্রীন সিটি নয় এরকম লিগ্যাল প্যালেস আবাসিক হোটেল ঐশী সহ অনেক জায়গায়ই চলছে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য। মাঝে মাঝে পুলিশ অভিযান চালায় কিছু পতিতাদেরকে ধরে নিয়ে যায় পুলিশ একদিকে চলে যায় অন্যদিকে আবারও জমজামাট ব্যবসা শুরু হয়। এসব অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করার জন্য কাজ করতে হবে প্রশাসন সহ চট্টগ্রামের সাধারণ মানুষদের। চট্টগ্রামের রয়েছে সুনাম ও ঐতিহ্য, এসব সুনাম ও ঐতিহ্য কোনমতে নষ্ট করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি