1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৬ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের ক্রীড়াঙ্গণের উজ্জল সম্ভাবনাময় জেলা সাতক্ষীরা। বেশি বেশি আয়োজন করতে হবে এধরনের টুর্নামেন্ট ও প্রশিক্ষণ। এসময় তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ’২৪ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ক্যাপ্টেন আফাইদা খন্দকার প্রান্তি ও নারী ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন সহ ১৫ বারের দ্রুত তম মানবী সাতক্ষীরার মেয়ে শিরিন আক্তার আমাদের গর্ব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান শাহিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস্, মীর্জা মনিরুজ্জামান কাকন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও জেলা কোচ মো. আলতাফ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, একরামুল হোসেন লালু, মো. রাশেদুজ্জামান সুমন, আক্তার হোসেন প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি বনাম কালিগঞ্জ ক্রিকেট একাডেমি। এছাড়াও অংশগ্রহণকারী দলগুলো হলো, সোর্স অপ ক্রিকেট একাডেমি, সুন্দরবন ক্রিকেট একাডেমি, গোল্ডেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও ভূষুরে ক্রিকেট একাডেমি। উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান ও মো. মেহের উল্লাহ এবং স্কোরার ছিলেন ইসরাইল হোসেন।
এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়, ক্রীড়ামোদি দর্শক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি