1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ 

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৯ বার দেখা হয়েছে
সাতক্ষীরার সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতার দিয়ে লোকালয়ে আসার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার সকাল ৯টার দিকে খোলপেটুয়া নদীর বুড়িগোয়ালিনি স্টেশনের সামনে থেকে ওই হরিণটিকে উদ্ধার করে সকাল ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া গ্রামের হুদা মালী জানান,সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে খলিষাবুনিয়া খাল ও খোলপেটুয়া নদী সাঁতার দিয়ে একটি হরিণ শুক্রবার সকাল ৯টার দিকে খলিষাবুনিয়া গ্রামের বেড়িবাঁধে ওঠার চেষ্টা করে। স্থানীয়দের তাড়া খেয়ে হরিণটি আবারো নদীতে লাফিয়ে সাঁতার দেওয়া শুরু করে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বণসংরক্ষককে মোবাইল ফোনে অবহিত করা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে বনকর্মীরা স্পীড বোর্ড নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের সামনের নদী থেকে ওই হরিণটিকে উদ্ধার করেন। সকাল ১১টার দিকে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণটি কেন ও কি ভাবে লোকালয়ের দিকে এলো তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি