1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে উত্তরা প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচারক মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৬ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে উত্তরা প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচারক মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত দুইটায় মুদফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, জনৈক এ এস এম আব্দুল্লাহ আল জিয়া ও প্রফেসর ডা. ওহিদুজ্জামান ভুইয় মিলে প্রবর্তন সিটির পাশে সাড়ে ২৪ শতাংশ জমি ক্রয় করেন ২০০৬ সালে। গত দুই বছর আগে পবর্তন সিটি জমিটি মাঠি দিয়ে ভরাট করে তাদের কব্জায় নিয়ে নেয়।

এ ব্যপারে জমির মালিক প্রবর্তন সিটির কর্মকর্তাদের সাথে কয়েকদাফায় বৈঠক করে কাজ হয়নি। জমির মালিক জমিও পাচ্ছেনা জমির মুল্যও পাচ্ছেনা। পরে জমির এক মালিক এ এস এম আব্দুল্লাহ আল জিয়া বাদি হয়ে গত বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর ওইদিন রাতে প্রবর্তন সিটির মালিক মাহাবুবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, জমির মালিক থানায় একটি অভিযোগ দেয়। এই অভিযোগের প্রেক্ষিতে রাত দুইটায় মুদফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি