1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসা ছাত্রী ছয় মাসের অন্তঃস্বত্বা আটক এক 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসা ছাত্রী ছয় মাসের অন্তঃস্বত্বা আটক এক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ছয় মাসের অন্তঃস্বত্বা হওয়ার ঘটনায় বাবুলাল মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুর একটার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত আসামি বাবুলাল মন্ডল (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামের বিষ্ণুপদ মন্ডলের ছেলে।
এদিকে নাগবাটি গ্রামের বাবুলাল মন্ডল জানান, একই গ্রামের ১৪ বছরের মাদ্রাসা ছাত্রী অন্তঃস্বত্বা হয়ে পড়ার ঘটনায় ওই মেয়ে একই এলাকার কিংফিশার পরিবহনের শ্যামনগর কাউণ্টার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত মুছা গাজীর দাদা বাচা গাজীর নাম বললে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মুছা গাজী বুধবার বিকেলে তাকে তার বাড়ি থেকে কিংফিশার পরিবহন কাউণ্টারে ডেকে আনে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই মেয়েটির অন্তঃস্বত্বার ঘটনা তাকে স্বীকার করতে বলে। স্বীকার করলে পুলিশকে কিছু টাকা দিয়ে তাকে বাঁচিয়ে দেবে বলে জানায় মুছা। রাজী না হওয়ায় পুলিশকে দিয়ে তাকে তুলে এনে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে।
তবে এলাকার একটি দায়িত্বশীল সূত্র জানায়,বাবুলাল মন্ডল এক জন সুদখোর। তাকে বাগে ফেলতেই এ ধরণের সাজানো নাটক করা হচ্ছে।
তবে মেয়েটির চাচা মনিরুল ইসলাম বলেন,বিষয়টি নিয়ে সঠিক কিছু বলা কঠিন। এ ধরণের ঘটনায় মেয়েটির কাছ থেকে ভাল ভাবে জেনে কাউকে দায়ী করা উচিত। তবে মেয়েটির বাবা বা পরিবারের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
তবে মুছা গাজী বুধবার বিকেলে বাবুরাম মন্ডলকে তার কাউন্টারে ডেকে এনে ওই মেয়েকে ধর্ষণের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা স্বীকার করেই বলেন,মেয়েটি বাবুলালের দোষ দিয়েছে কিন্তু বাবুলাল অস্বীকার করেছে। তবে তার দাদার বিরুদ্ধে ওই মেয়েকে ধর্ষণের অভিযোগ আছে কিনা তা তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ জানান,১৪ বছরের এক মেয়েকে অন্তঃস্বত্তা করার অভিযোগে বাবুলালকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি