1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার দেখা হয়েছে

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার আন্তজার্তিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

প্রতিবছর শীতের শুরুতে এই মেলা শুরু হয়। এখানে হস্ত ও মৃৎশিল্পের শিল্পের বাহারী রঙের তৈজসপত্র, খেলনা, ঝুড়ি ও হাতের তৈরি শাড়ি-লুঙ্গি ইত্যাদির সমাহার থাকে। এবার মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের ১০৫টি বিভিন্ন স্টল। সরেজমিনে গিয়ে দেখা যায়, যৌথভাবে মেলার আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট ও কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী। এবারের আয়োজন জুড়ে থাকছে ব্যতিক্রম উদ্যোগ। মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু।

মেলায় থাকছে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানীর ২২টি প্যাভিলিয়ন। শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

মেলায় চলবে জাদু প্রদর্শনী। এছাড়াও মেলা প্রাঙ্গনে তৈরী করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার। সবাইকে নিয়মিত মেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অর্থনীতির চাকা সচল করবে। এখানে আগত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলা ঘিরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি