1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার দেখা হয়েছে
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ফুলের পূষ্প বৃষ্টির মধ্যে দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক পত্নী জেসমিন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত অনন্যা প্রমুখ। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিফাহনানজীবা, নুসাইবা তাসবিহা প্রমুখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় কবি জসীমউদ্দীনের লেখা গীতিনাট্য মঞ্চস্থ করা হয়। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো.আনিসুর রহমান ও সেমন্তী জামান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি