1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় দুটি ইজিবাইক সহ আন্ত:জেলা চোর চক্রের ছয় জন আটক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় দুটি ইজিবাইক সহ আন্ত:জেলা চোর চক্রের ছয় জন আটক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক চোর চক্রের ছয় সদস্য সহ দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে। যশোর কোতয়ালী থানার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা আসামিরা, যশোরের রাজারহাট এলাকায় শ্বশুর শাকের আলীর বাড়িতে বসবাসকারী কলারোয়ার জয়নগর গ্রামের মো.জামির বিশ্বাসের ছেলে মো. বাবলু বিশ্বাস (৪৪)। তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের ঘোপ এলাকা থেকে আটক করা হয় মো. আবু বক্কর মোল্লার ছেলে মো.ইকলাসুর রহমান (৩৮), মো. ইসাহাক মোল্লার ছেলে মো. আব্দুর রহমান (৩৮), মৃত আবুল হোসেন মোল্লার ছেলে মো. সামছুর রহমান ডাক্তার (৪০), মৃত মুকতাদির মোল্লার ছেলে মো. সাগর মোল্লা (৪২) এবং মো.লাভলু হোসেনের ছেলে মো. সাকিব হাসান (১৮)। আটককৃতদের সকলের বাড়ি যশোরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে।
পুলিশ জানায,গত ২৫ জানুয়ারী বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের লাবনীর মোড়ে হতে আসামী বাবুল বিশ্বাস সহ অজ্ঞাতনামা আরো এক জন আসামী একটি ইজিবাইক ভাড়া নিয়ে পাটকেলঘাটা বাজারে ডিম কেনার জন্য যায়। ইজিবাইকটি পাকা রাস্তার উপরে রেখে তাদের মধ্যে এক জন চালককে নিয়ে বাজারে যায়। সেখান থেকে কয়েকটি বস্তা কিনে ইজিবাইক চালককে গাড়ির কাছে পাঠায়। কিন্তু ইজিবাইক চালকের রেখে দেওয়া স্থানে ইজিবাইকটি না পেয়ে পুনরায় বাজারে যেয়ে অজ্ঞাত নামা যাত্রীকে আর খুজে পাইনি। ইজিবাইকটির মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে প্রতারক বাবুল বিশ্বাসকে দেখে চিনতে পারে ইজিবাইকের চালক।সে তাকে দাড়াতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপাদ্দ করে। এ সময় বাবুল বিশ্বাস মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শামিম আকতারের কাছে ইজিবাইক চুরি এবং সেটি যশোরের ঘোপ এলাকায় বিক্রির কথা স্বীকার করে।
পরবর্তীতে সাতক্ষীরা সদর থানার পুলিশ যশোরের ঘোপ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া উক্ত ইজিবাইকসহ দুটি ইজিবাইক উদ্ধার করে এবং উপরোক্ত আসামীদের গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি