1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট গৃহবধূ,স্বামী আহত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ বার দেখা হয়েছে

রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট গৃহবধূ,স্বামী আহত

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ট্টাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন রেজিয়া বেগম ওরফে মফি (৩৫) নামে গৃহবধু। আহত হন তার স্বামী। নিহত গৃহবধু,বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে আড়ানি-পুঠিয়া সড়কের চারঘাটের ফুলতলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে চালক-হেলপার সটকে পড়ে।

নিহতের চাচাত ভাই আয়নাল হক বলেন,বাঘা উপজেলার খোর্দ্দবাউসা থেকে একই ভ্যানে চারঘাটের বাসুদেবপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।পথিমধ্যে, বাবার বাড়ি থেকে কোয়াটার কিলোমিটার দুরে মালামাল বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬০৮৩)’র ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন।

নিহত গৃহবধুর স্বামী হাবিবুর রহমান জানান,তার স্ত্রীর বাবা নইমুদ্দিন প্রামানিকের অসুস্থতার খবরে নিজের ভ্যানে শ্বশুর বাড়ি বাসুদেবপুর যাচিছলেন। পথিমধ্যে গুড় বোঝাই করা ট্রাকটি সাইড কেটে যাওয়ার সময় ধাক্কা দেয়। এ সময় ভ‍্যানসহ তারা ছিটকে রাস্তায় পড়ে। তার স্ত্রী চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আড়ানি বাজারের ব্যবসায়ী শহীদুজ্জামান শাহীদ জানান,ট্রাকটি আড়ানি বাজার থেকে আখের গুড় বোঝাই করে আড়ানি-পুঠিয়া সড়ক হয়ে যাচ্ছিল। চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে। তবে অভিযোগ না থাকলে মরদেহের ময়না তদন্ত নাও হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি