
পটুয়াখালী ০১আসনের নব নির্বাচিত সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি’ এর নিজের অর্থায়নে ৬০০০ হাজার পিচ কম্বল বিতরন।
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সংসদীয় আসন১১১, পটুয়াখালী -০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,বি,এম,রুহুল আমিন হাওলাদার এর উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার বিকালে পটুয়াখালীর দক্ষিন সবুজবাগ ( পটুয়াখালী আবহাওয়া অফিস সংলগ্ন) পার্ক থেকে তাঁর এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সংসদীয় আসন১১১,পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
উক্ত সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহানখান,যুগ্ন-সাধারন সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবীর,জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান দুলাল, জাতীয় পার্টির দুমকী উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি মোঃ হাসান সিকদার সহ পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা। প্রসঙ্গত: পটুয়াখালী-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী মোঃ সোহেল মিয়া সময়ের কথার প্রতিবেদক কে মৌখিক ভাবে জানান এসময় ৬০০০ হাজার পিচ কম্বল বিতরণ করা হয়।
এ বি এম রুহুল আমিন হাওলাদার এর দেয়া কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষরা অত্যন্ত খুশি মনে এমপির জন্য দোয়া করেছেন।