1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে
বাঘায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি,উভয় পক্ষের আহত ৬ জন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বলিহার পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বলিহার পশ্চিম পাড়া গ্রামের নিরেন্দ্রনাথ সরকারের নিজ নামিয় দখলকৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে জোরপূর্বক রাস্তা দখলের চেষ্টা করে তার আপন ভাই ধীরেন্দ্রনাথ সহ আরও ৬ জন।
এর-ই জের ধরে বৃহস্পতিবার সকালে ধীরেন্দ্রনাথের পক্ষের লোকজন নিরেন্দ্রনাথের পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে গুরুত্বর আহত হয় নিরেন্দ্রনাথ, সন্তোষ, লালন সরকার এবং অপর পক্ষের আহত হয়েছে স্বারথি রাণী ও শীবনাথ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর মধ্যে সন্তোষের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালে প্রেরন করেন। তবে এ ঘটনায় উভয় পক্ষই বাঘা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় উভয় পক্ষের ২টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি