1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাঘায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার  

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ বার দেখা হয়েছে
বাঘায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় নাঈম হোসেন(২৩)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(১৯ জানুয়ারী)সকাল ১১ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনা ঘটে আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে।
জানা যায়,বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিপাড়া এলাকার নান্নু আলীর বড় ছেলে নাঈম হোসেন।সে টাঙ্গাইলে অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতো। গত তিন মাস আগে বাঘা উপজেলার,বাউসা ইউনিয়ন এর অমরপুর গ্রামের,কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে তার বিয়েও হয়েছে। ঘটনার দিন তার স্ত্রী বাবার বাড়ি ছিলেন। বৃহস্পতিবার দ্বিবাগত রাতে ঔষধ খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন নাঈম। সকালে তার মা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পরে প্রতিবেশীর সহযোগিতায় পাশের ঘরের পেছনের খোলা জানালা দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
পরিবার সুত্রে জানা যায়, নাঈমের বাবা দিনমজুরি কাজে এলাকার বাইরে থাকায়
পুরো বাড়িতে শুধু নাঈম ও তার মা ছিলেন। কিছু দিন যাবৎ নাঈম হাসানের প্রসাবের ইনফেকশন জনিত কারণে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।প্রসাবের সময় প্রচন্ড জ্বালা করতো।গুরুত্বর এই রোগের কারনে নাঈম আত্মহত্যা করতে পারে বলে ধারণা তার পরিবারের।
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম জুয়েল জানান, মৃত নাঈম হোসেনে(২৩) শারীরিক অনেক অসুস্থর কথা আমরা জানতে পারি। গত দুমাস আগে তার বউ চলে গেছে। বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ছিলো। বাঘা থানায় একটি ইউডি মামলা হচ্ছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি