1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক সেচ পাম্পে জড়িয়ে মৃত্যু দুই 

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার দেখা হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক সেচ পাম্পে জড়িয়ে মৃত্যু দুই
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও সেচ পাম্পে জড়িয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা ও একই উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষীখালি গ্রামে এসব ঘটনা ঘটে।নিহতরা হলেন,শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও একই উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭)।
মৃতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারীচালিত ভ্যানে করে বিচালী নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথি মধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপর দিকে বৃহষ্পতিবার রাত ৯টার দিকে ভাত খেয়ে নিজ গ্রাম লক্ষীখোলার মাছের গেরে যান। শুক্রবার সকালে ওই ঘেরে পানি সেচের জন্য থাকা মোটরে জড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘেরে পানি দেওয়ার জন্য মটরে স্টার্ট দেওয়ার সময় পরিহিত কাপড় জড়িয়ে রাতেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি