1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সিএনজিতে পর্দা না থাকায় চালকের কাপড় খুলে ঠাণ্ডায় দাঁড় করিয়ে রাখল পুলিশ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ বার দেখা হয়েছে

সিএনজিতে পর্দা না থাকায় চালকের কাপড় খুলে ঠাণ্ডায় দাঁড় করিয়ে রাখল পুলিশ

এসআই হাসিবুলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে সমবেত হন শ্রমিকরা
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের টহলের জন্য বিনা ভাড়ায় নেওয়া সিএনজিচালিত অটোরিকশায় পর্দার কাপড় না থাকার অভিযোগে চালককে ‘অর্ধনগ্ন’ শাস্তি দিয়েছেন পুলিশের এসআই হাসিবুল। সিএনজিচালিত ওই অটোরিকশার চালককে এমন শাস্তি দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে এসআই হাসিবুলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

জানা যায়, শহরে টহল দেওয়ার জন্য শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে থানা পুলিশকে বিনা ভাড়ায় পালা করে প্রতি রাতে একটা করে সিএনজিচালিত অটোরিকশা দেওয়া হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে এক চালক সিএনজি নিয়ে পুলিশের টহল কাজে বের হন।

সিএনজির জানালায় পর্দা না থাকায় এসআই হাসিবুল চালককে গালাগাল করেন। পরে শাস্তি হিসেবে তাঁর শরীরের জামাকাপড় খুলে ‘অর্ধনগ্ন’ অবস্থায় দাঁড় করিয়ে রাখেন।
এ ঘটনায় ওই সিএনজিচালক স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছে ওই এসআইয়ের শাস্তির দাবি করেন। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজ বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

পরে তাঁরা এসআই হাসিবুলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে গিয়ে সমবেত হন। এ সময় শ্রমিক নেতাদের উপস্থিতিতে ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ শ্রমিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা থানা চত্বর ত্যাগ করেন।
ভুক্তভোগী ওই সিএনজিচালিত অটোরিকশাচালক ঢাকার ক্রাইম কে বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা খুবই খারাপ আচরণ করেছেন। তীব্র শীতের রাতে জামাকাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় কনকনে ঠাণ্ডায় প্রায় আধাঘণ্টা দাঁড় করিয়ে রাখেন।

ঘটনার পরপরই শ্রমিক নেতাদের কাছে অভিযোগ করি। কিন্তু কোনো সুফল পাইনি। আমি ওই এসআইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি ও বদলির দাবি জানাই।’
এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই হাসিবুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

ভূঞাপুর উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান বলেন, ‘সিএনজিচালক ও পুলিশের মধ্যে ভুল-বোঝাবুঝি হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

পরে শ্রমিকদের উপস্থিতিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠনের নেতাদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা করা হয়েছে।’
ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ্ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শ্রমিক নেতাদের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়েছে। এ বিষয়ে সেই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি