1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রানা আটক

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার দেখা হয়েছে

জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রানা আটক

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ও বহুল আলোচিত নেতা শাকিবুল ইসলাম রানাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুলিশ তাকে আটক করেন।

বাঘা থানা সূত্রে জানা যায়,গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালিন সময় সকাল ১১ টার দিকে উপজেলার নওটিকা আরিফপুর ভোট কেন্দ্রের পাশে নৌকার কর্মী মিজানুর রহমান এর উপর অতর্কিত হামলা চালাই স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও নারী কেলেঙ্কারি অপবাদে বহিস্কৃত জেলা ছাত্রলীগের সভাপতি শাকিবুল ইসলাম রানাসহ সঙ্গিরা। এ ঘটনায় গুরুত্বর আহত মিজানুরকে স্থানীয় বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় মিজানুর রহমান ১০ জানুয়ারী শাকিবুল ইসলাম রানাকে প্রধান আসামী করে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১২ জানুয়ারী)রাত সাড়ে ৯ টার সময় আরিফপুর বটতলা থেকে পুলিশ শাকিবুল ইসলামকে আটক করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আমিনুল ইসলাম জুয়েল জানান,নির্বাচনের দিন মারপিটের ঘটনার অভিযোগে শাকিবুল ইসলাম রানাকে শুক্রবার দিবাগত রাতে আটক করা হয়। শনিবার(১৩ জানুয়ারী) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন‍্যান‍্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি