1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার দেখা হয়েছে

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে চারজনকে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হাসপাতালে ভর্তি আহতরা হলেন- ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম (৪০) ও চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭)। বাসের যাত্রী রাজশাহী বাঘা উপজেলার রুবেল আহমেদ (৩২) তাঁর ভাই উজ্জ্বল আলম (৩৬)। আহত উজ্জ্বল আলম বলেন, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে তিনি বাঘা যাচ্ছিলেন। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।  এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি