
রাষ্ট্রপতি ত্বনয় রেজওয়ান আহমেদ তৌফিক কে ফুলেল শুভেচছা জানালেন
অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাজীব আহমেদ হেলু।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
গত ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কিশোরগঞ্জ-৪ (ইটনা,মিঠামঈন,অষ্টগ্রাম) থেকে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি ত্বনয় রেজওয়ান আহমেদ তৌফিক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাজিব আহমেদ হেলু।
এসময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
তানভীর হাসান কুমন, এম,এ আজিজ, কাজী লিটন, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ সাগর শেখ রাখাল মিয়া, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
গত ০৮ জানুয়ারি রাতে নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় রাষ্ট্রপতি ত্বনয় রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, হাওর এলাকার ভোটাররা গত ১৯৭০ সাল থেকে আমার আব্বা সাবেক মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ কে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আসছে। উনি (সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ) রাষ্ট্রপতি হওয়ার পর এই হাওর এলাকায় যে উন্নয়ন মুলক কাজ করে গেছেন তা অব্যাহত রাখতে এবং উনার অসম্পূর্ণ কাজ সম্পুর্ন করার লক্ষ্যে হাওর এলাকার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই অবহেলিত হাওর এলাকার মানুষের পাশে আমার বাবা যেমন সবসময়ই ছিলেন আমিও তাদের পাশে সবসময় আছি এবং থাকব ইনশাআল্লাহ।
হাওর এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য কিশোরগঞ্জ-৪ (ইটনা,মিঠামঈন,অষ্টগ্রাম) এর সকল নেতৃবৃন্দের প্রতি দিক নির্দেশনা দেন তিনি।