1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার দেখা হয়েছে

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
রহমত উল্লাহ জামালপুর সদর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি এলাকায় স্কুলে যাওয়ার পথে খালেদা খানম ওরফে খুশি (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। স্কুল শিক্ষক স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাদেচান্দি বরকতের রাইস মিল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল শিক্ষিকা সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক রিপনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহত স্কুল শিক্ষিকার স্বামীর বড় ভাই শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে সকালে ছোট সন্তানসহ তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। তারা দুজন একই এলাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁরা বাদেচান্দি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে কুকুরের বাচ্চা দৌড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে যান খালেদা খানম খুশি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ জানান, এ ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মহব্বত কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি